ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসে যোগ দিতে দেড় লাখ প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম।
ফক্স নিউজকে রবিবার এ কথা জানান তিনি।
দেশের মানুষ আইসের অভিযানকে দারুণভাবে সমর্থন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের অকাল মৃত্যু দেশের মানুষকে ঐক্যের গুরুত্ব জানান দিয়েছে বলেও দাবি করেন ডিএইচএস সেক্রেটারি।
কার্কের হত্যাকাণ্ডে বিশ্বের সব মুক্তমনা মানুষ মর্মাহত হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, কার্কের অকাল মৃত্যু দেশের মানুষকে ঐক্যের গুরুত্ব জানান দিয়েছে।
সাক্ষাৎকারে নোম জানান, কিছু উগ্র বামপন্থি ছাড়া কার্কের রাজনৈতিক বিশ্বাসকে শ্রদ্ধা করতেন দেশের বেশির ভাগ মানুষ।
টেনেসির মেম্ফিসে ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনার মাধ্যমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অপরাধ দমনে তার প্রতিশ্রুতি রেখেছেন বলে দাবি করেন ডিএইচএস সেক্রেটারি।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় আছে বলেও দাবি করেন তিনি।
ডেমোক্র্যাটিক স্টেইটগুলোর গভর্নর এবং সিটি মেয়ররা কমিউনিটির স্বার্থকে গুরুত্ব না দিয়ে অহেতুক সমালোচনা করছেন বলে অভিযোগ নোমের।
তার ভাষ্য, বাইডেন প্রশাসনের দুর্বল সীমান্ত নীতির কারণে চীনসহ বিভিন্ন দেশের নাগরিকরা অ্যামেরিকায় অবৈধভাবে বসবাসের সুযোগ পেয়েছিল।
অন্য দেশের অবৈধ অভিবাসীদের বিতাড়নের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।
দেশের মানুষ আইসের অভিযানকে দারুণভাবে সমর্থন করছেন মন্তব্য করে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বলেন, আইসে যোগ দিতে আগ্রহী প্রায় দেড় লাখ মানুষ বিভিন্ন পদে আবেদন করেছেন।
দেশের অন্যান্য ফেডারেল সংস্থায় যোগ দিতে মানুষের আগ্রহ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে দাবি করেন ক্রিস্টি নোম।