Skip to main content

নকল পুতুলটি হতে পারে আপনার শিশুর মৃত্যুর কারণ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮ ২০২৫, ২৩:১৬

সিপিএসসি ভোক্তাদের নকল লাবুবু কেনার বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে ভুয়া কোনো পুতুল কিনে থাকলে এখনই ব্যবহার বন্ধ করতে বলেছে সংস্থাটি। ছবি: সিবিএস নিউজ

সিপিএসসি ভোক্তাদের নকল লাবুবু কেনার বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে ভুয়া কোনো পুতুল কিনে থাকলে এখনই ব্যবহার বন্ধ করতে বলেছে সংস্থাটি। ছবি: সিবিএস নিউজ

  • 0

কনজ্যুমার প্রোডাক্ট সেফটি কমিশন-সিপিএসসি সোমবার ‘জরুরি নিরাপত্তা সতর্কবার্তা’ জারি করে।

অ্যামেরিকায় লাবুবু পুতুল এতটাই জনপ্রিয় যে, এগুলোর নকল তৈরি হয়ে গেছে। আসলগুলোর অনুকরণে তৈরি পুতুলের নাম লাফুফু। ভুয়া এ পুতুল শিশুদের বিপদগ্রস্ত করতে পারে বলে জানিয়েছেন ফেডারেল নিয়ন্ত্রকরা।

সিবিএস নিউজ জানায়, কনজ্যুমার প্রোডাক্ট সেফটি কমিশন-সিপিএসসি সোমবার ‘জরুরি নিরাপত্তা সতর্কবার্তা’ জারি করে।

এতে বলা হয়, অল্প বয়সী শিশুদের দম বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর মারাত্মক ঝুঁকি তৈরি করে নকল লাবুবু।

ফেডারেল সংস্থাটির সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ভুয়া লাবুবু তথা লাফুফুর দুটি ধরন আছে। এটি পুতুল আকারে বিক্রি করা হয়। এ ছাড়া চাবির রিংয়ে আটকানো ক্ষুদ্রাকৃতির খেলনা পুতুল আকারেও এটি বিক্রি হয়।

ছোট আকারের নকল পুতুল শিশুর মুখে আটকে যেতে পারে। এ থেকে তার বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে।

কিছু কিছু নকল লাবুবু এমনভাবে তৈরি করা হয়েছে যে, এগুলো ভেঙে ছোট ছোট টুকরা হয়ে যেতে পারে। সেগুলো নিজেদের মুখে পুরে নিতে পারে শিশুরা।

সিপিএসসি ভোক্তাদের নকল লাবুবু কেনার বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে ভুয়া কোনো পুতুল কিনে থাকলে এখনই ব্যবহার বন্ধ করতে বলেছে সংস্থাটি।

সিপিএসসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিটার ফেল্ডম্যান এক বিবৃতিতে বলেন, নকল লাবুবু পুতুলগুলো বিপজ্জনক ও অবৈধ। অ্যামেরিকার বাড়িগুলোতে এগুলোর কোনো স্থান নেই।