সাউথ ক্যারোলাইনা স্টেইট ইউনিভার্সিটিতে রক্তক্ষয়ী বন্দুক হামলা, নিহত ২জন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩ ২০২৬, ১৫:৪৬

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়টিতে আরও দুটি বন্দুক হামলা ঘটে, যার মধ্যে একটি হামলা সংঘটিত হয়েছিল একই ছাত্রাবাসে।

সাউথ ক্যারোলাইনা স্টেইট ইউনিভার্সিটির ক্যাম্পাসে আকস্মিক বন্দুক হামলায় ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

এবিসি নিউজ জানায়, বৃহস্পতিবার অরেঞ্জবার্গ ক্যাম্পাসের হিউজিন সুইটস রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর ক্যাম্পাসে লকডাউন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করতে তদন্ত শুরু করেছে সাউথ ক্যারোলাইনা ল এনফোর্সমেন্ট ডিভিশন- এসএলএডি।

তবে সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি তদন্ত কর্মকর্তারা।

একই সঙ্গে ভুক্তভোগীদের পরিচয় ও হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশে জানাতে অসম্মতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়টিতে আরও দুটি বন্দুক হামলা ঘটে, যার মধ্যে একটি হামলা সংঘটিত হয়েছিল একই ছাত্রাবাসে।