নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করার দাবি ইসি’র

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭ ২০২৬, ১৪:২৩

নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করার দাবি ইসি’র
  • 0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এমন দাবি করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের দায়ে ৯ লাখ ৫ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে। আচরণ বিধি ভঙ্গ হয়েছে ১৪৪ টি।

নির্বাচন কমিশনার বলেন, গত ৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিধি ভঙ্গে মামলা হয়েছে ৯৪ টি। নির্বাচনে ৩ শ’ আসনের মধ্যে মাত্র ১২৮ টি আসনে মাত্র ১৪৪ টি আচরণবিধি ভঙ্গ হয়েছে। প্রত্যেকটা নমিনেশন পেপারের সাথে দলীয় প্রধানের অঙ্গীকারনামা রয়েছে প্রার্থীর অঙ্গীকারনামা রয়েছে। এই অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদেরকে একত্র করে তাদেরকে অঙ্গীকার করিয়েছে যে আমরা আচরণবিধি পরিপন্থি কাজ করবো না। এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে।
তিনি আরো বলেন, আপনারা লক্ষ্য করবেন যে অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যক্রম হয়েছে। কিন্তু আপনারা রাস্তাঘাটে মাঠে ময়দানে বাজারে গেলে নিজেরাই বুঝতে পারেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কি? থাকার কারণ হচ্ছে, মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন।
সে অঙ্গীকারের বহিঃপ্রকাশ, পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন।